সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতন বিসিএস ৯ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা ও হয়রানির শিকার হন। এমন অবস্থায় সাংবাদিকদের সুরক্ষা আইনের সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। ২২ মার্চ কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নিকট যে সুপারিশ জমা দেওয়া হয়েছে তাতে এ বিষয়ে বলা হয়েছে।
