খুলনার উপকূলজুড়ে সুপেয় পানির সংকট
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা খুলনার দাকোপ উপজেলা। চারদিকে নদীবেষ্টিত উপজেলার মানুষ সারা বছর সুপেয় পানির তীব্র সংকটে থাকেন। ইউএনডিপি এক জরিপে বলা হচ্ছে, খুলনার এই পাঁচ উপকূলীয় উপজেলার ৭৩ শতাংশ মানুষকে অনিরাপদ লবণাক্ত পানি পান করতে হচ্ছে।
