রাশিয়ার ভূখণ্ডে থাকা ইউক্রেনীয়দের দুই শর্ত দিলেন পুতিন
রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের নাগরিক বৈধতা প্রমাণ করতে বা রাশিয়া ছাড়তে ৬ মাস ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিয়েছেন তিনি। গত ২০ মার্চ প্রকাশিত প্রেসিডেন্টের এক ডিক্রিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো টাইমস।
