জুমার আগে নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে বায়তুল মোকাররম এলাকা
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। ২১ মার্চ এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ও এপিসি কার। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং ডিবি সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
