ইউক্রেন নিয়ে মার্কিন কূটনীতির ভবিষ্যৎ কী?
যেকোনো সংলাপের সূচনাকেই নিজের বিজয় হিসেবে উপস্থাপন করছেন ট্রাম্প। তবে সব নেতাই নিজস্ব স্বার্থে কূটনীতিকে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং জনসংযোগের খেলা খেলছেন। আলোচনা ব্যর্থ হলে যাতে দায় এড়ানো যায়- সেদিকেও বেশ সতর্ক অবস্থানে আছেন ৩ দেশেরই প্রেসিডেন্ট।
