বাংলাদেশ থেকে যে ৩টি ফল আমদানি করতে আগ্রহী চীন
বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা যাবে চীনে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এসব ফল আমদানি করতে আগ্রহী দেশটি। ২০ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
