চীনের নামকরা হাসপাতালগুলোকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে: প্রেস সচিব
চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করেছে চীন। এছাড়া চীনের নামকরা হাসপাতালগুলোর চেইন বাংলাদেশে আনার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২০ মার্চ রাজধানির ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
