সংখ্যালঘুদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে খুশি যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়। গত ১৯ মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এমন মন্তব্য করেন।
