রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে কোনো সংশয় নেই: আলী রীয়াজ
সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয়ে একমতে আসা যাবে। ২০ মার্চ সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই মন্তব্য করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কথায় আশাবাদী হওয়া যায়। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশ জমা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
