আরসা বাহিনীর মিশন কি রোহিঙ্গা ক্যাম্প?
অবশেষে র্যাবের জালে আরসা প্রধান আতাউল্লাহ। বছরের পর বছর দীর্ঘসময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর টার্গেটে ছিল এই আতাউল্লাহ। মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান তিনি। পুরো নাম আতাউল্লাহ আবু আম্মার জুনুনী। এখন প্রশ্ন হচ্ছে, কে এই আতাউল্লাহ? কীভাবে সে আরসার সঙ্গে যুক্ত হলেন? আরসার উদ্দেশ্য কী? সংগঠনটির নেপথ্যে কারা?
