৩ এপ্রিলও ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩ এপ্রিল, বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভা থেকে এ সিদ্ধান্ত আসতে পারে। আজ ১৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। দর্শক এসব নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস।
