নতুন বিশ্বব্যবস্থার দ্বারপ্রান্তে ইউরোপ, প্রস্তুত হওয়ার ডাক উরসুলার
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে, কারণ আমেরিকার উপর নির্ভরশীলতা কমছে। তিনি ৮০০ বিলিয়ন ইউরো ব্যয়ে সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের আশঙ্কা প্রকাশ করে, যুক্তরাষ্ট্রের মনোযোগ পরিবর্তনের কারণে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হবে বলে সতর্ক করেছেন।
