ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা থামবে কবে?
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় গাজার 'ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী' ইসাম দা'আলিস নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার 'ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী' এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
