ফাহামেদুলকে ফেরাতে বাফুফের সামনে বিক্ষোভ, টিম হোটেল ঘেরাও
বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়ার কারণে ক্ষুব্ধ ফুটবল সমর্থকরা। ফুটবলের সিন্ডিকেটের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে, এই দাবি তুলে ১৮ তারিখ বিকেলে বাফুফে ঘেরাও করে সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ ফুটবল আলট্রাসের সদস্যরাসহ সাধারণ ফুটবলপ্রেমীরা।
