ট্রাম্পকে জানিয়েই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২ শতাধিক
যুদ্ধবিরতি উপেক্ষা করেই ফিলিস্তিনের গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। ১৮ মার্চ সকালে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
