এসএমই’র মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করতে চায় বাংলাদেশ ব্যাংক
এসএমইর মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চায় বাংলাদেশ ব্যাংক। ১৭ মার্চ বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন। তিনি আরও জানান, ২০২৯ সালের মধ্যে মোট ঋণের ২৭% এসএমই ক্ষাতে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। জাতীয় আয় বৃদ্ধিতে খুব দ্রুত অবদান রাখবে এসএমই।
