তুলা চাষীদের জন্য ঋণ সহজীকরণের প্রতিশ্রুতি
আমদানির কারণে নিন্মমানের তুলা বাংলাদেশকে বেশি দামে কিনতে হচ্ছে। ১৭ মার্চ ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সেমিনারে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আরও বলেন, তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করবে সরকার। একইসঙ্গে এই শিল্পের উন্নয়নে তুলা চাষীদের জন্য ঋণ সহজীকরণেও কাজ করবে সরকার।
