OIC’র ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
ঢাকায় ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ১৭ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
