ইলন মাস্কের টেসলা মুখ থুবড়ে পড়ার কারণ কী?
বিশ্বের শীর্ষ ধনী ও অন্যতম প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই নিম্নগামী হয়েছে টেসলার বাজার। চলতি সপ্তাহের সোমবার, শেয়ার ১৫ শতাংশ কমে $২১৫-এ পৌঁছেছে, যা ২০২০ সালের পর থেকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয় টেসলা শেয়ারের এই দরপতন অব্যাহত রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে টেসলা গাড়ির উপর ভ্যান্ডালিজম এবং অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। আজকের প্রতিবেদনে এটাই খোজার চেষ্টা করব যে টেসলা কেন মুখ থুবড়ে পড়ছে? ট্রাম্পের বাণিজ্যনীতি কি স্বয়ং তার 'ব্রোম্যান্স' বা ভ্রাতৃসম ইলন মাস্কের ওপরেই ভারি হচ্ছে? নাকি রাজনীতিতে নাম লেখানোটাই কাল হল তার? সাথে এটাও জানবো টেসলার দরপতন ব্যক্তি মাস্কের জীবনে কতটুকু প্রভাব ফেলছে?
