গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে: তারেক রহমান
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে হওয়া নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের জনগণ যদি আগামীতে বিএনপিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমরা সব হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনার বিচার নিশ্চিত করব। ১৬ মার্চ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
