ইউরোপের দেশগুলোতে চলছে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি
রাশিয়ার হুমকির মুখে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে। পোল্যান্ড পারমাণবিক অস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে, জার্মানি সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে চায়, এবং ইউরোপীয় ইউনিয়ন ৮০০ বিলিয়ন ইউরো দিয়ে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করা।
