কেমন হলো জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর?
চার দিনের বাংলাদেশ সফর শেষে ১৬ মার্চ ঢাকা ত্যাগ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরকালে তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ইফতার করেন এক লাখ শরণার্থীর সঙ্গে। এছাড়া দেশের গণতন্ত্র, সংস্কার ও নির্বাচন বিষয়ে আলোচনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে। সবমিলিয়ে কেমন হলো জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর? বাংলাদেশেরই বা প্রাপ্তি কী- এ নিয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
