ইয়েমেনে মার্কিন হামলা, ইরানের কড়া হুঁশিয়ারি
ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ১৫ মার্চ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান দীর্ঘায়িত হতে পারে।
