৩১ মার্চ হতে পারে ঈদুল ফিতর ধারণা আবহাওয়া অফিসের
কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় আবহাওয়া অফিস। কর্মকর্তাদের ধারণা, এবার রোজা ২৯টি হতে পারে। সে অনুযায়ী ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
