রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ কীভাবে?
রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৫ মার্চ দুপুর দুইটার দিকে বাংলাবান্ধা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় পদ্মা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
