চীনের স্বয়ংক্রিয় এআই এজেন্ট Manus
প্রযুক্তি বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঘিরে প্রতিনিয়ত আসছে বড় পরিবর্তন। আর এর কেন্দ্রবিন্দুতে আবারো চীনের তৈরি এক অসাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম—Manus। এটি শুধুই এআই নয়; শতভাগ অটোনোমাস একটি এজেন্ট। যা নিজেই সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে সক্ষম। প্রযুক্তি দুনিয়ায় নতুন ঝড় তুলেছে এর আত্মপ্রকাশ। প্রশ্ন উঠছে, এটি কীভাবে কাজ করে? কী কী করতে পারে? এবং ভবিষ্যতে আমাদের জীবনে কী প্রভাব ফেলবে?
