রোহিঙ্গা সংকট: জাতিসংঘ মহাসচিবের সফর আদৌ কোনো সমাধানের ইঙ্গিত দেয়?
মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্বের অস্বীকৃতি, তাদের উপর জাতিগত নিপীড়ন ও মাতৃভূমি থেকে বিতাড়নের কারণেই রোহিঙ্গা সংকটের শুরু। ২০১৭ সালে যা মানবিক এক বিপর্যয়ে পরিণত হয় যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ তাই রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে।
