যেসব সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে
প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৬ এ বাংলাদেশের এলডিসি উত্তরণ হওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলেন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
