জাতিসংঘ মহাসচিবের সফর: রোহিঙ্গাদের নতুন আশার সঞ্চার
১৩ মার্চ বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ১৩ থেকে ১৬ মার্চ নির্ধারিত সফর রোহিঙ্গা সংকটের আশু সমাধান খুঁজে বের করতে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করতে সহায়তা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
