অলিম্পিক তারকা থেকে শীর্ষ অপরাধী কানাডিয়ান স্নোবোর্ডার
রায়ান ওয়েডিং, ছিলেন কানাডার জনপ্রিয় একজন স্নোবোর্ডার। ২০০২ সালে খেলেছেন উইন্টার অলিম্পিকেও। কিন্তু অবসরের পর চলে যান এক অন্ধকার জগতে। সেই জগতই তাকে এখন বানিয়েছে FBI এর 'মোস্ট ওয়ান্টেড আসামি'। যাকে ধরিয়ে দিতে পারলেই পুরষ্কার হিসেবে মিলবে ১ কোটি মার্কিন ডলার।
