কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নেওয়ার পর এবার অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ১২ মার্চ বুধবার রাত ৮টা ২১ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে পোস্ট দিয়ে এই অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ।
