হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা
আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ৪ দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রুপা দম্পতিকে। এর পর বিভিন্ন সময়ে রুপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকিও দিতো সাইফুর। ১২ মার্চ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান ডিএমপি উত্তরার ডিসি মো. মুহিদুল ইসলাম।
