প্রবাসীদের জন্য নতুন ভোটিং পদ্ধতি
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য "প্রক্সি ভোটিং" চালুর সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। কিন্তু এই প্রক্সি ভোট আসলে কী? কীভাবে এটি কাজ করে? এবং প্রবাসী বাংলাদেশিরা কীভাবে এটি ব্যবহার করতে পারবেন?
