এবার ‘সরকার নির্ধারিত’ সময়ে নির্বাচন সম্ভব বলছেন নাহিদ ইসলাম
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, পেশাজীবী, ধর্মীয়নেতা সম্মানে ইফতার পার্টি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার নির্ধারিত সময় জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন সম্ভব।
