বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এমন সংঘর্ষ কেন?
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তার্তুস গত কয়েক দিনে সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার ভয়াবহ সংঘর্ষে এই দুই প্রদেশ কার্যত বিধ্বস্ত। চার দিনের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে সরকারি বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও, মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সশস্ত্র যোদ্ধা—সবাই রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
