ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই বিষয়ে শিগগিরই উপাচার্য বরাবর স্মারকলিপি দেবে বাগছাস। পাশাপাশি যেসব বিশ্ববিদ্যালয় ইউজিসির অন্তর্ভুক্ত সেখানেও ছাত্র সংসদ কার্যকর করার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। ১১ মার্চ ডাকসুর সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
