বিশ্বের মাত্র সাতটি দেশের বাতাস স্বাস্থ্যকর
২০২৪ সালে বিশ্বের মাত্র সাতটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বিশুদ্ধ বাতাসের মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে। জাতিসংঘ স্বীকৃত ১৯৩টি দেশের মধ্যে মাত্র ৭টি দেশের বায়ু মান ভালো থাকাকে মোটেই ভালোভাবে দেখছেন না গবেষকরা। তারা সতর্ক করছেন যে, সুক্ষ্ম বস্তুকণা দূষণের বিরুদ্ধে বিশ্ববাসীর যুদ্ধ আরও কঠিন হয়ে উঠবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক পর্যবেক্ষণ প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে।
