ধর্ষকের বিচারে বাধা কোথায়?
ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে সারাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিবাদ, মিছিল ও সমাবেশ। অনলাইনেও সোচ্চার দেখা যাচ্ছে অনেককে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকেও ধারাবাহিক ভাবে আসছে বিবৃতি ও কর্মসূচির ঘোষণা। এদিকে ধর্ষণ মামলার আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান, আসছে এমন দাবিও। তবে এর বিপক্ষেও মতামত দিচ্ছেন অনেকে। তারা বলছেন, হোক ধর্ষণ কিংবা হত্যা - কেউ অপরাধ করলে তার শাস্তি হতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এখন ধর্ষণ মামলার আসামির পক্ষে আইনজীবীর দাঁড়ানোর পক্ষে বিপক্ষে যে যুক্তি তর্ক চলছে, তা আসলেই কতটা আইনসিদ্ধ, আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী।
