তিন দেশে জাবেদের ৫৭৮টি সম্পদের খোঁজ পেয়েছে সরকার
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৫৭৮টি পাচার করা সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১০ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
