মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার অগ্রগতি কী?
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, দু-একদিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরও উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা। ১০ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
