মজাদার তাভুক কিমা কাবাব উইথ লেমন রাইস
চিকেন কিরমা কাবাব অথবা তুর্কি ভাষায় "তাভুক কিরমা কাবাবı" একটি ১৮ শতকের ঐতিহাসিক অটোমান রাজকীয় রান্না। এর উপাদানগুলো সহজ হলেও, রান্নার পদ্ধতি এবং উপাদানগুলির সংমিশ্রণে এটি সাধারণ মুরগির মাংসকে একটি উৎসবের মেনুতে পরিণত করে। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২ এর দশম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নুপুর ।
