পোশাকশ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধে তীব্র যানজট
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
