ধ*র্ষণের বিচারসহ ৯ দফা দাবি
সারা দেশে অব্যাহত ধ'র্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি মিছিল হয়েছে। ৯ মার্চ টিএসসির রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। বাঁশের ছোট ছোট লাঠি হাতে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড় ঘুরে মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন
