দেশের প্রথম পাতাল মেট্রোরেলের কাজের অগ্রগতি কতদূর?
২০৩০ সালের আগে শেষ হচ্ছে না দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণ কাজ। কেননা প্রকল্পের ১২টি প্যাকেজের মধ্যে ১১টিরই ঠিকাদার নিয়োগ করা যায়নি। শুরু করা যায়নি মাটির নিচে স্টেশন ও টানেল নির্মাণের কাজ। প্রকল্প পরিচালক জানান, চলতি বছর কার্যাদেশ পেলে অন্তত ৫ বছর সময় লাগবে পুরো কাজ শেষ করতে।
