শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে আছি: জামায়াত আমীর
ছাত্রদের কাছে দাবি জানাচ্ছেন শিক্ষকরা। এদের কাছে দাবি করতে হয় কেন? আসল শিক্ষা দিতে পারিনি বলেই ছাত্রদের দুয়ারে শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে হয়। ৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাস্তায় শিক্ষকদের আন্দোলন জাতির জন্য লজ্জার। কিন্তু জাতীয়করণ ও এমপিওভুক্ত- দুটাই ন্যায্য দাবি। ন্যায্যভাবে সাথে আছি।
