গাজা ও ইউক্রেন ইস্যুতে একা হয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গাজা আর ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত একা হয়ে গেছেন। গাজা পুর্নগঠন ইস্যুতে ট্রাম্প যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন তা আরব বিশ্ব প্রত্যাখ্যান করেছে। তারা ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে নতুন পরিকল্পনার কথা সামনে এনেছে। আর তাতে ওইআইসির পর এবার সম্মতি দিল ইউরোপ।
