মধ্যরাতে কেন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়?
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৯ মার্চ রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের মিছিল নিয়ে আসেন। পরে তাঁদের সাথে একাত্মতা ঘোষণা করে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
