নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার কী বার্তা দিলেন?
আপনারা যখন বাড়ি যাবেন, তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে নিশ্চিত করবেন। ডিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। ডিএমপি কমিশনারের এই বক্তব্য নিরাপত্তা নিয়ে কি বার্তা দিচ্ছে সে বিষয়ে টিবিএসের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন ।
