কেন জনপ্রিয় আড়িয়াল বিলের মিষ্টি কুমড়া?
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার সুনাম ও খ্যাতি দেশজুড়ে। ওই বিলে উৎপাদিত প্রতিটি মিষ্টি কুমড়ার ওজন অন্তত ১৫ কেজি। ৪০ কেজির বেশি ওজনের মিষ্টি কুমড়া হয় এই বিলে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আড়িয়ল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
