রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত ৭ মার্চ এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
